মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্ধসঢ়;বানে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে গৃহহীনদের গৃহ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের দিঘুলিয়া এলাকায় আওয়ামী লীগের দপ্তর ও প্রচার সম্পাদক মরহুম নওশের আলীর বাড়ীতে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। এ সময় বিশেষ অতিথি ছিলেন সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক আতাউল গনি, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, স্থানীয় সরকারের উপ-পরিচালক শরীফ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.
শহীদ উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, নির্বাহী কমিশনার সালাউদ্দিন আইয়ুবী তানভীর, জেলা আওয়ামী লীগের নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র
সাহা, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, সদর
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ।